চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর মোহন্তর হাটের সংবাদপত্র এজেন্ট নিউজ কর্নারের স্বত্বাধিকারী শম্ভুনাথ নাথ (৫৪) পরলোকগমন করেছেন।
সোমবার দুপুরে নিজ প্রতিষ্ঠানে স্ট্রোক করলে তাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শম্ভুনাথ উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের ভুবন মহাজনের বাড়ি সুনীল কুমার নাথের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, বেলাল হোসেন প্রমুখ।
