সীতাকুন্ড পৌরসভা নির্বাচন উপলক্ষে জামানত বাবদ অর্থ জমাদানের সুবিধার্থে ওই এলাকার মধ্যে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা শুক্র ও শনিবার খোলা থাকবে।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন শাখা এ-সংক্রান্ত সার্কুলার জারি করে তফসিলি ব্যাংকের শাখা প্রধানদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘সীতাকুন্ড পৌরসভা নির্বাচন উপলক্ষে জামানত বাবদ অর্থ জমাদানের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকার মধ্যে অবস্থিত সব তফসিলি ব্যাংকসমূহের শাখা আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র উক্ত নির্বাচনের টাকা জমা গ্রহণের (ড্রাফট/চালান/পে-অর্ডারের মাধ্যমে) লক্ষ্যে এ এলাকার তফসিলি ব্যাংকসমূহের শাখাগুলো খোলা থাকবে।’
