শীত এলেই স্যুপের চাহিদা বেড়ে যায়। সহজপ্রাপ্য জিনিস দিয়ে স্যুপের রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা
ওনিয়ন স্যুপ
উপকরণ
পেঁয়াজ আধা কেজি, মাখন ৩ চা চামচ, চিনি ১ চা চামচ, ময়দা ১ চা চামচ, লবণ সিকি চা চামচ, পানি ৭ কাপ, চিকেন কিউব ২ টা, বারবিকিউ সস সিকি কাপ, ইতালিয়ান সিজনিং ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ননস্টিক ফ্রাইপ্যানে মাখন গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজুন।
২. পেঁয়াজ লালচে হলে তাতে চিনি ও ময়দা দিয়ে দিন।
৩. এখন চিকেন কিউব আর স্টক দিয়ে জ্বাল দিন ৮ মিনিটের মতো।
৪. এরপর বাকি সব উপাদান দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পরিবেশন করুন।
পালং শাকের স্যুপ
উপকরণ
পালং শাক ৫০০ গ্রাম, ধনেপাতা কুচি ৩ চা চামচ, ভেজিটেবল স্টক ৩ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ ১ টি, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, ফ্রেশ ক্রিম ২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. হাঁড়িতে গরম পানিতে বলক উঠিয়ে ডাঁটা ছাড়া শাকের পাতা ৩ মিনিট সেদ্ধ করুন।
২. এখন পানি ফেলে দিয়ে তাতে ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৩. এখন ফ্রাইপ্যানে তেল গরম করে রসুনের ফোড়ন দিন।
৪. এরপর শাকের পেস্ট দিয়ে কিছুক্ষণ পর স্টক দিয়ে দিন।
৫. ফ্রেশ ক্রিম ও কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।
৬. নামানোর আগে পানিতে গোলানো কর্নফ্লাওয়ার ও ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
বিট রুটের স্যুপ
উপকরণ
বিট রুট সেদ্ধ ২টি, ভেজিটেবল স্টক ৩ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, লবণ ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে রসুনের ফোড়ন দিন।
২. এবার বিট রুট সেদ্ধ পেস্ট দিয়ে দিন। ভেজিটেবল স্টক দিন।
৩. ফ্রেশ ক্রিম ও কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ দিয়ে দিন।
৪. এখন ভালো করে বলক এলে তাতে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিন।
৫. এখন নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন।
মিষ্টিকুমড়ার স্যুপ
উপকরণ
সেদ্ধ মিষ্টিকুমড়া ৪০০ গ্রাম, তেল ২ চা চামচ, মাখন ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, দুধ ঘন আধা কাপ, লবণ আধা চা চামচ, চিকেন বা ভেজিটেবল স্টক ৩ কাপ
যেভাবে তৈরি করবেন
১. মিষ্টিকুমড়ার চারপাশে তেল মাখিয়ে বেক করুন ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট।
২. ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।
৩. লালচে হলে তাতে বেকড করা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করুন।
৪. রান্না করা মিষ্টি কুমড়া ঠাণ্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৫. আবার ফ্রাইপ্যানে দিয়ে চিকেন স্টক, দুধ আর বাকি সব উপকরণ দিয়ে ঘন করে নামিয়ে পরিবেশন করুন।
