হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ)

ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের অভিষেক ও শপথ

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০২:৩৭ এএম

রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকার অধ্যক্ষ হাকিম আ.খ. মাহবুবুর রহমান সাকী। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৭১ সদস্যবিশিষ্ট কমিটিকে শপথবাক্য পাঠ করান হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল (অব.) মাহবুবুল আলম চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. আবদুল গনি।

অভিষেক ও শপথগ্রহণ শেষে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবনির্বাচিত মহাসচিব হাকিম আ.খ. মাহবুবুর রহমান সাকী অ্যাসোসিয়েশনের বিগত তিন বছরের কর্মকা-ের প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি ভবিষ্যৎ কর্মপন্থার ওপর আলোকপাত করেন। সর্বসম্মতিক্রমে সভায় পাঁচ সদস্যবিশিষ্ট ‘সরকারি চাকরি বাস্তবায়ন’ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত