ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে ভার্চুয়াল সভা

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৪৫ এএম

মানুষের সচেতন কার্যক্রমই পারে করোনার দ্বিতীয় ঢেউ থেকে সুরক্ষা দিতে টিকার অপেক্ষায় না থেকে সচেতন হয়ে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা এবং বারবার হাত ধোয়ার মতো কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পরামর্শ দিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেশন্স বিভাগ আয়োজিত ওয়েবিনারের বক্তারা। গত ২৫ নভেম্বর রাতে গুগল মিট অ্যাপে অনুষ্ঠানের প্রধান বক্তা ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, (নিপসম)-এর সহকারী অধ্যাপক ডক্টর নাসরিন ফারহানা বলেন, দুই সপ্তাহ আগে নিপসমের ল্যাবে নমুনা পরীক্ষার মধ্যে মাত্র ১০ থেকে ১২ ভাগ পজিটিভ রেজাল্ট আসত, কিন্তু এখন তা ২০ থেকে ২৫ ভাগ। তাই এখনই পুরোপুরি সচেতন না হলে দেশের জনসাধারণ বিশেষ করে প্রবীণরা প্রবল ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (সিআরটি)-এর চেয়ারপারসন ডক্টর রফিকুল হুদা চৌধুরী, সোশ্যাল রিলেশন্স বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোবারক হোসেন খান এবং একই বিভাগের সিনিয়র লেকচারার ডাক্তার মারজিয়া জামান সুলতানা। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত