মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১১:২৩ পিএম

মোংলা বন্দরের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল মঙ্গলবার বন্দরের প্রশাসনিক ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির সূচনা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ উপলক্ষে বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

এ সময় এম শাহজাহান বলেন, পদ্মা সেতু, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা-খুলনা রেললাইন ও খানজাহান আলী বিমানবন্দরের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন আর বিবেচনাধীন রয়েছে ১৩টি প্রকল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত