ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার মুদারাবা রিডেমাবল নন কনভার্টেবল সাব-অর্ডিন্যান্স বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে এসইসি। গতকাল এসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বন্ডের প্রান্তিক বৈশিষ্ট্য হচ্ছে অরূপান্তরযোগ্য, অবসায়নযোগ্য, অনিরাপদ, অতালিকাভুক্ত সাব-অর্ডিন্যান্স বন্ড। বন্ডটি সাত বছরে অবসায়ন হবে, যা স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, অফসোর ডেভেলপমেন্ট আর্থিক প্রতিষ্ঠান, করপোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইসলামী ব্যাংকের টায়ার-২ ক্যাপিটাল মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে আছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
×
