উপজেলা চেয়ারম্যানের ‘অর্থ আত্মসাৎ’

নরসিংদীতে তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:১৫ এএম

নরসিংদীর বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমসের জামান ভূঁইয়া রিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ করেছে তদন্ত কমিটি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) খান মো. নুরুল আমিনের নেতৃত্বে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে চেয়ারম্যান রিটনের বিরুদ্ধে সম্মানী ভাতা, ভ্রমণ ভাতা ও আপ্যায়ন ভাতা আত্মসাতের অভিযোগ তোলেন উপজেলার দুই ভাইস চেয়ারম্যান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত বছর নভেম্বর মাসের মাসিক, ভ্রমণ ও আপ্যায়ন ভাতা তুলতে গিয়ে তাদের চেকবই চেয়ারম্যান রিটন নিজের হেফাজতে নিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত