মাঠে বসে বাংলাদেশের ম্যাচ দেখলেন বার্সা কিংবদন্তি জাভি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৩ পিএম

স্টেডিয়ামে বসে বাংলাদেশের ম্যাচ উপভোগ করলেন স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

শুক্রবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন জাভি। যিনি কাতারের ক্লাব আল সাদ এসসির প্রধান কোচ।

২০১৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত এই আল সাদেই খেলেছেন জাভি। এরপর কোচ হিসেবে দায়িত্ব নেন।

তবে মাঠে জাভির চোখে লেগে থাকার মতো কিছু করতে পারেনি জামাল ভূঁইয়ারা। ম্যাচটা হেরেছে ০-৫ গোলে।

আরো পড়ুন:

কাতারের বিপক্ষে বড় হার বাংলাদেশের

×
সর্বশেষ সর্বাধিক পঠিত