কালিয়ায় মানববন্ধন

ইউপি চেয়ারম্যানকে আসামি করায় প্রতিবাদ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:২৩ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে চাঁচুড়ী ইউনিয়নবাসীর আয়োজনে নড়াইল-কালিয়া সড়কের বাঁশগ্রাম বাজারে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এস এম আলমগীর হোসেন, চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী লুৎফর রহমান, চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরকের বাবা বেদ্ইুন সাত্তার, স্ত্রী রুনা লায়লা প্রমুখ।

বক্তারা বলেন, চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক গত ২৬ নভেম্বর সকালে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের জানাজার নামাজে উপস্থিত ছিলেন। ঠিক ওই সময় কে বা কারা চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানকে কুপিয়ে আহত করে। সেই ঘটনার মামলায় সিরাজুল ইসলাম হিরককে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত