হুয়াওয়ের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং যুক্ত করেছে সিঙ্গাপুর-ভিত্তিক অনলাইন গাড়ির মার্কেটপ্লেস ইউকারস।
ইউকারস প্ল্যাটফর্মের এইআই সমৃদ্ধ টুল ব্যবহার করে গাড়ির মালিকরা তিনদিনের মধ্যে গাড়ি বিক্রি করতে পারবেন। অটোমোটিভ খাতের আধুনিক ও গ্রাহককেন্দ্রিক রূপান্তরে প্রতিষ্ঠানটি ইউকারস।
নিজেদের প্ল্যাটফর্মে এআই ও ক্লাউড কম্পিউটিং সেবা যুক্ত করেছে।
এ নিয়ে ইউকারস -এর চিফ টেকনোলজি অফিসার চো কক ইক বলেন, ‘সেকেন্ড-হ্যান্ড গাড়ি বিক্রির প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সহজ করতে আমরা ধারাবাহিকভাবে এআই প্রযুক্তির ওপর বিনিয়োগ করে যাচ্ছি। ডিপ-টেকের ক্ষেত্রে শক্তিশালী একটি অবস্থান তৈরির মাধ্যমে কোভিড পরবর্তী বিশ্বে অটোমোটিভ খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে।’
গ্রাহকরা শুধু ছবি দিয়েই গাড়ি নির্মাতা এবং গাড়ির মডেল বের করতে পারবেন। মেশিন ভিশনের সাহায্যে গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী গাড়ি খুঁজে পেতে কাজ করবে ইমেজ রিকগনিশন।
ডিলাররা যখন ইউকারস প্ল্যাটফর্মে গাড়ি তালিকাভুক্ত করবেন, ক্রেতাদের লুক্কায়িত ফি এবং প্যাকেজ ডিল (যা উল্লেখ করা হয় নি) নিয়ে ভাবতে হবে না; কেননা, ইউকারস -এ গাড়ির তালিকাভুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদান করবে।
এ প্রসঙ্গে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ক্লাউড অ্যান্ড এআই গ্রপের প্রেসিডেন্ট ড্যানিয়েল ঝো বলেন, ‘এটা সত্যিই রোমাঞ্চকর সময়। অনেক প্রতিষ্ঠানই এখন ব্যবসার ধরণ পরিবর্তনে এআই সুবিধা গ্রহণ করছে। ইউকারস -এর ডিজিটাল রূপান্তরে এবং অটোমোটিভ খাতের ক্রেতাদের আস্থা অর্জনে, পাশাপাশি প্রতিষ্ঠানটির ক্রেতাদের অভিজ্ঞতার উন্নয়নে ইউকারস -এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’
