চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের নিচে চাপা পড় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালকের স্ত্রী।
রবিবার দুপুর ১২টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আব্দুল ওয়াহেদ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বলোহাগাড়া আমিরাবাদ হাজীপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪০), তার স্ত্রী ডলি আক্তার (৩০) ও ছেলে জাবেদুল ইসলাম (১০) মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন।
পথে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যান। স্ত্রী ডলি আক্তারকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসে। বাবা-ছেলের লাশ থানায় আছে পরিবারের কেউ এলে আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ হ¯তান্তর করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
