ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার নতুন কমিটি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৪৫ পিএম

জাতীয় প্রেসক্লাবে ঢাকায় কর্মরত ফরিদপুরের সাংবাদিকদের নতুন কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামানের সভাপতিত্বে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সবার উপস্থিতিতে সভাপতি হয়েছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আছাদুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হেড অফ ডিজিটাল মিডিয়া চ্যানেল ২৪ এর রাজিব খান, সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার মুজিবুর রহমান জিতু, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অপরাধবিষয়ক প্রতিবেদক আলী আজম, যুগ্ন সম্পাদক দৈনিক আমাদের সময়ের অপরাধবিষয়ক প্রতিবেদক হাবিব রহমান, সাংগঠনিক সম্পাদক দ্য নিউ নেশন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রেজা মাহমুদ, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের, দপ্তর সম্পাদক বাংলানিউজ ২৪ এর নিউজ রুম এডিটর রফিকুল ইসলাম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক ইমরান রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, ক্রীড়া সম্পাদক দৈনিক সংবাদের অপরাধবিষয়ক প্রতিবেদক মাসুদ রানা, জনকল্যাণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকিরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক এটিএন নিউজের নিউজরুম এডিটর সুদীপ ঘোষ।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক লায়েকুজ্জামান, দ্য ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসারফ হোসেন  ইসা, দ্য ডেইলি অবজারভারের প্রধান প্রতিবেদক শাহনাজ বেগম, ডেইলি সানের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আলিমুজ্জামান, দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আবুল বাশার নুরু, দৈনিক আলোকিত বাংলাদেশের অপরাধবিষয়ক প্রতিবেদক সাজ্জাদ মাহমুদ খান, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুল রশিদ মামুন, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়াজ জামান সজীব, দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক এম শাহজাহান, দৈনিক প্রকৃতির সংবাদের বার্তা সম্পাদক সিদ্ধার্থ শংকর, নিউজ টুয়েন্টিফোরের শিফট ইনচার্জ কামরুল ইসলাম বাংলাদেশ টেলিভিশনের গবেষক সিরাজুল এহসান ও লিড নিউজ ২৪ডট কম'র এডিটর শাহ জগলুল মেহেদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত