চাইলেই নগদের সেবা পাবেন গ্রামীণফোনের গ্রাহক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:৪৫ পিএম

গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক এখন চাইলেই নগদের সেবা নিতে পারবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এসংক্রান্ত চুক্তি হয়েছে। এর আওতায় গ্রামীণফোন লিমিটেডের গ্রাহকরা মোবাইল ফোন থেকে কেবল *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই ‘নগদের’ গ্রাহক হয়ে যেতে পারবেন।

গত বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল আর্থিক সেবা খাতে ‘নগদ’ ও ‘গ্রামীণফোনের’ এই উদ্যোগ উদ্বোধন করেন। সেবা উদ্বোধন উপলক্ষে বিশেষ ডেটা ও বান্ডেল অফার এনেছে গ্রামীণফোন। নগদ ওয়ালেট থেকে গ্রামীণফোন নম্বরে ২৬ টাকা রিচার্জে ৭২ ঘণ্টার জন্য ৩০০ মেগাবাইট ডেটা ও ৩০ মিনিট ভয়েস পাবেন গ্রাহক। ৩১ টাকা রিচার্জে তিন দিনের জন্য ৫০ মিনিট বা ৪২ টাকা রিচার্জে তিন দিন মেয়াদের এক জিবি ডেটা কেনা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত