আনসার সদস্যের সাহসিকতায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০১:৪১ এএম

ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের মোহাম্মদপুর থানায় কর্মরত এক আনসার সদস্যের সাহসিকতায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজারে। ওই দিন পুলিশের নেতৃত্বে এক আসামিকে ধরতে গেলে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে মো. শফিকুল ইসলামের আনসার সদস্যের দলটি। এ সময় শফিকুল অস্ত্র কেড়ে নিয়ে এক সন্ত্রাসীকে ধরে ফেলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, রায়েরবাজারের একটি বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহীম চৌধুরীকে ধরতে গেলে তিনি পুলিশের এএসআই উজ্জ্বল মিয়ার পায়ে গুলি করেন। পরে অন্যদের গুলি করার আগেই শফিকুল লাফিয়ে পড়ে ইব্রাহিমের হাত থেকে অস্ত্র কেড়ে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত