মসজিদুল হারামে ১৫০০ নারীকর্মী নিয়োগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১২:৫১ এএম

মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত নারীদের সেবা দিতে এক হাজার পাঁচ শ নারীকর্মী নিয়োগ দিয়েছে মসজিদুল হারামাইন পরিচালনা পরিষদ। নারী মুসল্লিদের সেবা দিতে তারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন।

টেকনিক্যাল সিস্টেম, সেবা, ইলেকট্রিক যান, জমজম পানি সরবরাহ, নির্দেশনা, পরিচালনা, গণযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং অভ্যন্তরীণ অডিট বিভাগে এসব নিয়োগ দেওয়া হয়। নারী উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ড. আল আনাউদ বিনতে খালিদ আল আবাউদ জানান, ২০২৪ সালের মধ্যে পরিচালনা বিভাগের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র দুই মসজিদে সেবা বৃদ্ধি করাই এই পরিকল্পনার প্রধান লক্ষ্য। আল আনউদ আরও জানান, সৌদি যুবরাজ ঘোষিত ভিশন-২০৩০ অনুসরণ করে পবিত্র মসজিদে আগত নারী হজযাত্রী ও দর্শকদের সেবার উন্নয়নে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকর্মীদের নিয়োগ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত