‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বিডিইউ’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০১:৩২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেছেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রতিষ্ঠার শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। গত বৃহস্পতিবার বিকেলে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস ২০২০ উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে বিডিইউ কর্র্তৃক আয়োজিত ‘২০৪১-এ ডিজিটালাইজেশনের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিডিইউর ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। ব্জ্ঞিপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত