বই উৎসব ও শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কাল মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি এ মতবিনিময় হবে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আবুল খায়ের বলেন, এদিন শিক্ষামন্ত্রী বই উৎসব ও শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন। উল্লেখ্য, আসছে বছর বই উৎসব হচ্ছে না। স্কুলপর্যায় থেকেই বই বিতরণ করা হবে। মহামারী বিবেচনায় এবার বই উৎসব হবে না। এদিকে ২০২১ শিক্ষাবর্ষের শুরুতেই দেশের সব ছাত্রছাত্রী নতুন বই না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, ইতিমধ্যে সারা দেশে স্কুলপর্যায়ে বিনামূল্যের বই বিতরণ শুরু হয়েছে। মোট চাহিদার বেশিরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
