বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
পদ ও যোগ্যতা : কনসালটেন্ট আর্কিটেক্ট ১ জন। ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা। মাসিক বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষ। বগুড়া পুলিশ প্লাজার জন্য সাইট ইঞ্জিনিয়ার (সিভিল) ১ জন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষ। ৩ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে বিডিজবস এর এই (www. bdjobs.com) ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের বিস্তারিত জানা যাবে একই ওয়েবসাইটে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ ডিসেম্বর, পৃষ্ঠা ২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
পদ ও যোগ্যতা : পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.sust.edu) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। পদ ও যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহকারী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.sust.edu) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। সহযোগী অধ্যাপক পদের আবেদন ৩১ জানুয়ারি এবং সহকারী অধ্যাপক পদের আবেদন জমা দেওয়া যাবে ৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
সূত্র : ইত্তেফাক, ১৯ ডিসেম্বর, পৃষ্ঠা ২
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড
তথ্য মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : ক্যালিগ্রাফার ১ জন। ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। ক্যালিগ্রাফিতে দক্ষতা ও বাস্তর অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। প্রজেকশনিস্ট ১ জন। বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। সিনেমা প্রজেক্টর চালনায় ন্যূনতম ২ বছরের কর্মঅভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ ডাকযোগে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২১ অফিস চলাকালীন। ঠিকানা : ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, তথ্য মন্ত্রণালয়, তথ্য ভবন (লেভেল ১৪ ও ১৫) ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা। ওয়েব :www.bfcb.gov.bd
সূত্র : ইত্তেফাক, ১৮ ডিসেম্বর, পৃষ্ঠা ১৫
গ্রন্থনা : আনিকা তাহসিন
