রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মধ্যে একটি স্বাস্থ্যচুক্তি হয়েছে। এর আওতায় ইআরএফ সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবার পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। চুক্তি স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ইআরএফ সভাপতি শারমীন রিনভী। বিজ্ঞপ্তি।
×
