ভারতে আরও ১৪ জনের শরীরে নতুন ধরনের করোনা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০১:১৫ পিএম

যুক্তরাজ্য থেকে ফেরা আরও ১৪ ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২০ জনের শরীরে নতুন স্ট্রেইন শনাক্ত হলো।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে মোট ২০ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হল।

এর আগে গতকাল প্রথম দেশটিতে যুক্তরাজ্যফেরত ছয় জনের শরীরে নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেন শনাক্তের পর এখন পর্যন্ত ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ নতুন স্ট্রেইন পাওয়া গেছে।

নতুন স্ট্রেইন শনাক্তের পর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ভারত।

বিবিসি জানিয়েছে, ভ্যারিয়েন্টটি আসল ভার্সনের চেয়েও দ্রুত ছড়ায়। তবে তুলনামূলক বেশি প্রাণঘাতী নয়।

ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলো বলছে, রূপান্তর বা মিউটেশনের পর করোনা কিছুটা পাল্টে গেলেও ‘সমস্যা হবে না’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত