কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের শতভাগ লক্ষ্য পূরণ করেছে প্রাইম ব্যাংক। চলতি বছরের ৩১ ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার আগেই সম্পূর্ণ ঋণ বিতরণ সম্পন্ন করেছে ব্যাংকটি।
কভিড-১৯ মহামারীর কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ব্যবসায়ের মন্দাবস্থা কাটিয়ে উঠতে তাদের সাহায্য করতে স্বপ্রণোদিতভাবে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। সুদের হারে ভর্তুকিসহ এই ঋণ সুবিধা উদ্যোক্তাদের মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া টার্গেট অনুযায়ী প্রাইম ব্যাংক ২৫০ কোটি টাকা ঋণ বিতরণ সম্পন্ন করেছে। ২ হাজার ৩৮৮ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ ঋণ সুবিধা পেয়েছেন।
