দেশের বাজারে পোকো এম ৩ মডেলের নতুন স্মার্টফোন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০১:৩০ এএম

বাংলাদেশের বাজারে ‘পোকো এম ৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০: ১ কনট্রাস রেশিও এবং ১৯.৫: ৯ অ্যাসপেক্ট রেশিও। যেকোনো স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। পেছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সচার্ড। আনলক করতে ডিভাইসটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেই সঙ্গে চমৎকার সেলফি নিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এর ১১ ন্যানোমিটার প্রসেসরে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি খুবই কম গরম হয় এবং ব্যাটারি শক্তি কম খরচ করে।

৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটি সম্পূর্ণ চার্জে আপনাকে নিশ্চয়তা দেয় সর্বোচ্চ ব্রাউজিং, সংযোগ, সারা দিন স্ট্রিমিং করার। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, নতুন ইন্টারফেস এমআইইউআই এর ব্যাটারি সেভিংস মোড ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। বক্সে ২২.৫ ওয়াটের একটি চার্জার থাকছে। ফোনটি রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট করে।

পোকো এম ৩ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসছেÑ পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত