আলোচিত ঘটনা নিয়ে সিনেমা ‘হায়দার’

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০১:৪১ পিএম

সমসাময়িক একটি আলোচিত ঘটনা নিয়ে রুবেল আনুশ নির্মাণ করছেন ‘হায়দার’। ইতিমধ্যে টানা ১৪ দিন কাজ করে শুটিং শেষ করা হয়েছে ওয়েব সিনেমাটির।

‘হায়দার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি লিখেছেন রুবেল আনুশ। প্রধান চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল প্রমুখ।

আনুশ জানান, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনা অবলম্বনে আমরা ছবিটির চিত্রনাট্য করেছি। পাশাপাশি একজনের জীবনের নানান বাঁক দেখানো হয়েছে।

ছবির শুটিং হয়েছে আখাউড়া, আশুগঞ্জ, কেরানীগঞ্জ ও ভৈরবে। ১ বৈশাখে ছবিটি মুক্তির পরিকল্পনা রুবেল আনুশের।

‘হায়দার’ প্রযোজনা করেছে ছবি ঘর।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ও ‘পাপনামা’ নামে রুবেল আনুশের অন্য দুটি ছবিও মুক্তি পাবে চলতি বছরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত