ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দির দাসপাড়া গ্রামের রাজু সাহা হত্যা মামলায় জসিম মোল্যা (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে বোয়ালমারী উপজেলার কাদিরদি চরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যানুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত একটি রডসহ নিহতের দুটি সোনার আংটি, একটি ব্রেসলেট ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
×
