করোনায় মদ ছেড়ে বেড়েছে গাঁজা সেবন!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৯:৩০ পিএম

করোনা সংক্রমণ পরিস্থিতিতে তরুণরা অ্যালকোহল জাতীয় পানীয় ছেড়ে গাঁজা সেবন বাড়িয়ে দিয়েছেন বলে এক গবেষণায় জানানো হয়েছে। এ ধরনের তরুণদের সংখ্যা ২১ বছর বা তার বেশি বলে সম্প্রতি প্রকাশিত গবেষণায় বলা হয়। খবর ফোর্বস। 

গত বছরের শেষ মাস ডিসেম্বরে হ্যারিস পোল এ সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে। ওই জরিপে আরো জানা যায় যে, এসব তরুণের এক-তৃতীয়াংশ যারা বিনোদনের জন্য গাঁজা সেবন করে তাদের মদের প্রতি আগ্রহ কম।  

জরিপে প্রায় দুই হাজার ব্যক্তি অংশ নেয় যাদের বয়স ২১ বছরের বেশি। অংশগ্রহণকারীরা মদ অথবা গাঁজা সেবনে অভ্যস্ত ছিলেন। 

তাদের ৪২ শতাংশ জানিয়েছেন, করোনার সময়ে তারা সেবন করা বাড়িয়ে দিয়েছেন। আর ৪৫ শতাংশ জানান তারা মদের পরিবর্তে গাঁজা সেবনে শুরু করেন এ সময়ে। 

জরিপটি সমন্বয় করে যুক্তরাষ্ট্রের একটি গাঁজা উৎপাদন ও সরবরাহকারী সংস্থা। এর নাম কিউরেলিফ। এর প্রেসিডেন্ট বলেন, মহামারি শুরুর পর থেকে আমরা দেখেছি আমাদের ডিসপেন্সারিতে নতুন গ্রাহকের সমাগম বেড়েছে। 

জরিপে অংশগ্রহণকারীরা অক্টোবরে অনলাইনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

যারা করোনার সময়ে গাঁজা সেবন বাড়িয়ে দিয়েছেন তাদের ৫৪ শতাংশ বলেন, তারা উদ্বেগ ও দুঃশ্চিন্তা কমাতে এর ব্যবহার বেশি বেশি করেছেন।  ৫০ শতাংশ জানান, গাঁজা তাদের প্রশান্তি এনে দেয়। ৩৩ শতাংশ জানান, তারা অ্যালকোহল ছেড়ে গাঁজা ধরেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত