ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার দায়ে গ্রেপ্তার হওয়া নুর আলমের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল আদালত।
বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক আরিফুর রহমান এ আদেশ মঞ্জুর করেন।
পুলিশ জানায়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি খতিয়ে দেখতে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
তিনি বলেন, পয়লা জানুয়ারি বিকেলে উপজেলা শহরের থানা সড়কের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেধিতে উঠে ইট দিয়ে আঘাত করে। এতে ম্যুরাল আংশিক ভেঙে যায়। এ সময় স্থানীয়রা নুর আলমকে আটক করে পুলিশ সোপর্দ করেন।
তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসান আলী ছেলে।
