কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ দ্বীন ইসলাম(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম উপজেলা গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। পুলিশ তার কাছ থেকে ৭১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গত বছর ২১ ডিসেম্বর গৌরীপুর বাজার থেকে মাদকসহ দ্বীন ইসলামকে আটক করা হলেও তার লোকজন পুলিশের ওপর হামলা করলে সে পালিয়ে যায়। ওই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
