ইইডিসির বিশেষ ট্রাস্টি এবং বাংলাদেশের প্রতিনিধি হলেন আশরাফুল হক চৌধুরী

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৭:৫৯ পিএম

আশরাফুল হক চৌধুরী বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিলের (ইইডিসি) বিশেষ ট্রাস্টি ও  ও প্রতিনিধি হিসাবে ১ জানুয়ারি থেকে নিযুক্ত হয়েছেন।

মাদ্রিদে সদর দপ্তর, ইইডিসি একটি আমলাতান্ত্রিকবিহীন, অরাজনৈতিক, বেসরকারী আন্তর্জাতিক সংস্থা, যা অর্থ-সামাজিক এবং শিল্প প্রবৃদ্ধির ক্ষেত্রে তহবিল উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি সেক্টরের প্রয়োজনগুলির দ্রুত সমাধানের জন্য নিবেদিত।

নির্দিষ্ট ম্যান্ডেটের সঙ্গে পরিচালিত এই সংস্থা লাতিন, দক্ষিণ ও মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বিশ্বের প্রায় সব দেশেই বিস্তৃত।

এক্সিকিউটিভ বোর্ড, ট্রাস্টি বোর্ড এবং অ্যাডভাইজরি গ্রুপে উচ্চ প্রোফাইল সম্পন্ন বিশেষজ্ঞ এবং স্বনামধন্য ব্যক্তির সমন্বয়ে এ সংস্থা তাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত করে থাকে।

আশরাফুল চৌধুরীর নিযুক্তির মাধ্যমে ইইডিসি এখন তার অবিচ্ছিন্ন আর্থ-সামাজিক ও শিল্প প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে উন্নয়নের অংশীদার হিসেবে যুক্ত করেছে।

আশরাফুল চৌধুরী ৩২ বছর ধরে বাণিজ্য, বিনিয়োগ ও টেলিযোগাযোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি স্টার ইনফ্রাস্ট্রাকচার কনসের্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংক এশিয়া-বাংলাদেশের পরিচালক হিসেবে নিযুক্ত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত