শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদের ৩১৩তম সভায় সম্প্রতি মো. সানাউল্লাহ সাহিদ ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মো. হারুন মিয়া ও মো. আবদুল বারেক ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। সানাউল্লাহ সাহিদ বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রি অর্জনের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের উদ্যোক্তা পরিচালক তিনি। তা ছাড়া স্যামসাং ব্র্যান্ডের পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিকস ও ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক। বিজ্ঞপ্তি
×
