সিইসির পদত্যাগ দাবি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতি

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১১:১১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার (সিইসি) পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম কর্মসূচিতেই হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী নাসির উদ্দীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসিনা গাজীর কাছে মনোনয়ন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তারাবো পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা।

এ সময় নাসির উদ্দীনকে মারধরের চেষ্টা করেন তারা। এর আগে মানববন্ধনে সামনের সারিতে নাসির উদ্দীনকে দাঁড়াতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার বলেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটু উত্তেজনা হয়েছিল। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন। এর বেশি কিছু না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত