গত বছরের সাফল্যের পর শুরু হচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর আয়োজন। বৈশি^ক মহামারীর কারণে মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১-এ নেওয়া হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে মিডিয়া কনফারেন্সে প্রতিযোগিতার এবারের স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘বাংলাদেশের নারীদের জন্য এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবিলাসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবেন। বর্তমানে নারী নির্যাতন আমাদের সমাজের অন্যতম গুরুতর সমস্যা। এই পদক্ষেপের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশের একজন প্রতিনিধি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন। প্রমাণ করবেন বাংলাদেশের নারীরাও বিশ্বের যেকোনো দেশের নারীদের মতোই আত্মবিশ্বাসী।’
এবারও প্রধান স্পন্সর থাকছে ফ্লোরা ব্যাংক। ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ওয়েবসাইট িি.িসরংংঁহরাবৎংব.পড়স.নফ-এর মাধ্যেমে ১৩ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এবার আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। নিবন্ধনপ্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজ www.facebook.com/MUBangladesh এবং ওয়েবসাইট www.missuniverse.com.bd থেকে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে।
