সিংড়ায় গাছে বেঁধে মারধরের ঘটনায় ২ আসামি কারাগারে

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০১:৪০ এএম

সিংড়ায় দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে মারপিট করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় কাছিম ও করিম নামে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে এই আদেশ দেয় নাটোরের আদালত। ভুক্তভোগী দুই শিক্ষার্থী গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি এলাকার বাসিন্দা।

ওই ঘটনায় এক শিক্ষার্থীর ভাই বাদী হয়ে গত রবিবার রাতে সিংড়া থানায় মামলা করলে পুলিশ পাঁচ আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, মামলায় বাদী অভিযোগ করেছেন, রবিবার বেলা ১১টার দিকে দুই শিক্ষার্থী অটোভ্যানযোগে বিলদহর বাজারে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে কাছিম, করিমসহ পাঁচজন ভ্যান থেকে তাদের টেনেহিঁচড়ে নামিয়ে গাছে বেঁধে মারধর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত