নাটোরে প্রেমিকের বাড়িতে চারদিন অনশনের পর বিয়ে

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০৩:১১ পিএম

নাটোরে বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করে অবশেষে বিয়ে হলো প্রেমিক সাইফুলের সঙ্গে কলেজছাত্রী পপির।

নানা নাটকীয়তার মধ্যে অবশেষে সোমবার সন্ধ্যায় পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের মধ্যস্থতায় বিয়েটি সম্পূর্ণ হয়।

ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল গ্রামে।

প্রেমিক সাইফুল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে এবং কলেজছাত্রী পপি মৃত সোবাহান মন্ডলের মেয়ে। তাদের বাড়ি একই গ্রামের সোনার মোড়ে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিম উদ্দীন।

জানা গেছে, দীর্ঘ ২ বছরের প্রেম করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গাজীপুর জেলার কামরাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেছেন। পরে নাটোর আসার পর প্রেমিক কলেজছাত্রী পপিকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাসা থেকে পালিয়ে যান প্রেমিক সাইফুল।

শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন পপি। অবশেষে অনশনের চার দিনের মাথায় বিয়েতে রাজি হন প্রেমিকসহ তার পরিবার।

পরে সোমবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পূর্ণ করেন এলাকাবাসী। দুই পক্ষের অভিভাবকেরা ৬ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ করেন। এ সময় উভয় পক্ষের আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত