অশোক কুমার সাহা সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং পরে কানেকটিকাটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি, চট্টগ্রাম অঞ্চলের দুবারের সর্বোচ্চ করদাতা। এনজিএস ইন্ডাস্ট্রিজ, এনজি সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ, এনজিএস ফুড প্রোডাক্টস ও উত্তম অয়েলের ব্যবস্থাপনা পরিচালক তিনি। এছাড়া এ কে সাহা স্টিল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি
×
