তারাবতে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ

গ্রেপ্তারের ১৬ ঘণ্টা পর জামিনে মুক্ত ২ কাউন্সিলর প্রার্থী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:১৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের ১৬ ঘণ্টা পর জামিনে মুক্ত হয়েছেন দুই কাউন্সিলর প্রার্থী। গতকাল বুধবার দুপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতামূলক কর্মকাণ্ড না ঘটানোর মর্মে মুচলেকা আদায় করে ওই দুজনকে জামিন দেন নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির।

এর আগে গত মঙ্গলবার রাতে তারাব পৌরসভার ৭নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন ফরাজি ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের পর গতকাল সকালে আদালতে পাঠায় পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, আনোয়ার হোসেনের পক্ষে শাহজালাল মিয়া বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে রুহুল আমিন ফরাজির পক্ষে নাজমুল হাসান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৭০ জনের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য, তারাব পৌরসভা নির্বাচনকে ঘিরে গত মঙ্গলবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে  সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭৫ জন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত