মার্কেন্টাইল ব্যাংকে ‘রিপোর্টিং গাইডলাইনস অব শিডিউল ব্যাংক স্ট্যাটিসটিক্স (এসবিএস-২অ্যান্ড৩)’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি
×
