ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের সাড়ে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর ৪৫ লাখ ৩০ হাজার ৩৯১টি শেয়ার ৭৩ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১৬ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার সিঙ্গারের।
