উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক ভেষজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১১:২৫ পিএম

উচ্চ রক্তচাপের কারণে ডায়াবেটিস, দৃষ্টিহীনতার মতো সমস্যা দেখা দেয়। এমনকি এ কারণে মৃত্যুও হতে পারে। কিছু আয়ুর্বেদ ভেষজ রয়েছে যেগুলো খেলে নিয়ন্ত্রণে থাকবে এই রোগ

অশ্বগন্ধা : স্ট্রেস দূর করতে দারুণ কাজ করে অশ্বগন্ধা। এতে রয়েছে অ্যাডাপ্টোজেন নামক উপাদান, যা মনকে শান্ত করে, উদ্বেগ এবং চাপ কমায়। শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে অশ্বগন্ধা।

তুলসী : রক্ত চাপ, ফ্লু, ঠান্ডা লাগা, আর্থ্রাইটিসের মতো শারীরিক সমস্যা দূর করতে পারে তুলসী। এতে রয়েছে ইউজেনল নামক উপাদান, যা রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখে। তুলসী পাতা চিবিয়ে বা এর চা বানিয়েও খেতে পারেন।

আমলকী : শীতকালের একটা সুপার ফুড হলো আমলকী। এটি রক্তনালিকে প্রশস্ত করে যার ফলে উচ্চ রক্ত চাপের সমস্যা দেখা দেয় না। দিনের যেকোনো সময়ে আমলকী খাওয়া যেতে পারে। তবে ভালো ফল পেতে সকালে ঘুম থেকে উঠে একটা গোটা আমলকী চিবিয়ে খেয়ে নিন।

ত্রিফলা : আমড়া, বহেড়া এবং হরীতকীর মিশ্রণ ত্রিফলা গ্যাসের সমস্যায় খুব ভালো কাজ করে। ত্রিফলার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

অর্জুন : অর্জুন গাছের ছালে রয়েছে অ্যান্টি-হাইপারটেনসিভ উপাদান, যা হাইপার টেনশন নিয়ন্ত্রণ করে। এছাড়া এই ভেষজ থেকে ইনোট্রপিক, অ্যান্টি-ইস্কেমিক, অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টিপ্লেলেটলেট, হাইপোলিপিডেমিক, অ্যান্টিথেরোজেনিক এবং অ্যান্টি হাইপারট্রফিক উপাদান মেলে।

থানকুনি পাতা : অনেক ওষুধ তৈরিতে থানকুনি পাতার রস ব্যবহার করা হয়। অল্প পরিমাণ থানকুনি পাতা নিয়মিত খেতে পারলে রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকবে।

জোয়ান : খাবারের পর অনেকেই একটু জোয়ান মুখে দেন। জোয়ানের গুণাগুণ অনেক। এটি স্ট্রেস হরমোনগুলোর উৎপাদন ও কার্যকারিতায় বাধা দেয়, যার ফলে রক্ত চাপ বাড়ে না। হজমেও সাহায্য করে জোয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত