সাংবাদিক আবু সাঈদ খানকে কটূক্তি

প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০১:৪০ এএম

বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মুখর হয়েছেন ফরিদপুরের বিভন্ন দল, শ্রেণি ও পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।

সম্প্রতি আবু সাঈদ খানকে উদ্দেশ করে ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ওরফে ভোলা মাস্টারের আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারা ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে লেখক, গবেষক, সাংবাদিক এবং শিক্ষানুরাগী আবু সাঈদ খান সম্পর্কে নানা অপ্রীতিকর প্রচারণা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তার সামাজিক সম্মানের প্রতি কালিমা লেপনের অপচেষ্টা বলে আমরা মনে করি। এই ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত