৩১ মার্চ পর্যন্ত ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়াতে ইউজিসির চিঠি

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৫:২২ পিএম

৩১ মার্চ পর্যন্ত  ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বৃহস্পতিবার এ বিষয়ে সরকারি কর্ম কমিশনকে চিঠি দিয়েছে তারা।

চিঠিতে ইউজিসি জানায়, মহামারির কারণে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হয়নি। এতে বিএসিএস পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক অনেক শিক্ষার্থী এবার বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ইউজিসি। 

মহামারিতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে ভার্চুয়ালি ক্লাস চালিয়ে নেয়ার উদ্যোগ হলেও অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। 

পরে ডিসেম্বর মাসে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত বর্ষের পরীক্ষার সিদ্ধান্ত হয়।

ইউজিসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ওই বৈঠকেই উপাচার্যদের পক্ষ থেকে বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়াতে অনুরোধ জানানো হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত