ধর্ষণের দুই মামলা

নীলফামারীতে ১ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:৪৮ পিএম

নীলফামারীর ডিমলায় কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও অন্য একজনকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১ লাখ টাকা জরিমানা এবং সৈয়দপুরে পুত্রবধূকে শ্বশুরকে ধর্ষণের দায়ে  যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এবং নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক পৃথকভাবে এ রায় প্রদান করেন।

এর মধ্যে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় ডিমলা উপজেলার সাতজান ঘাটেরপার গ্রামের মকবুল হোসেনকে (৪০) মৃত্যুদন্ড এবং সাতজান সাইফুন গ্রামের হালিমুর রহমানকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অন্য চার আসামিকে অব্যাহতি প্রদান করা হয়।

অন্যদিকে পুত্রবধূকে ধর্ষণের মামলায় সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামের আজগার আলীকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।

মামলার বিবরণ দিয়ে বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর আজগার আলী। এ ঘটনায় শ্বশুরকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা করেন ওই পুত্রবধূ।

মামলা তদন্ত শেষে আসামি আজগার আলীর বিরুদ্ধে ২০০৫ সালের ২৫ ডিসেম্বর আদালত অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত