চাঁদপুরে ৭০০ কেজি জাটকাসহ আটক ৪

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১২:৪৮ এএম

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকাসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। গত শুক্রবার মধ্যরাতে চাঁদপুরে মেঘনা নদী মোহনায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার ধনিয়া এলাকার মো. কামাল হোসেন (২০), লালমোহন উপজেলার ফাতেমাবাদ এলাকার মো. সবুজ (২৩), শশীবিষণ উপজেলার চড়নাংলাপাতা এলাকার মো. হাসান বেপারী, (১৯) ও মোশারফ হোসেন (৪০)।

চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার মধ্যরাতে মেঘনা নদী মোহনায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চ এমভি তাসরিফ-৪ থেকে ২০০ কেজি, এমভি কর্ণফুলী-১২ থেকে ২০০ কেজি ও এমভি আলাদীন-৯ থেকে ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত