নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মার্চ দিন ধার্য করেছে আদালত।
৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি এদিন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ নতুন এ দিন ধার্য করেন।
