মির্জাপুরে আওয়ামী লীগের শিমুল মেয়র নির্বাচিত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৭:১১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিপুলভোটে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত  সালমা আক্তার শিমুল।

নৌকা প্রতীক নিয়ে সালমা আক্তার শিমুল পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে সালমা আক্তার শিমুল এবং বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম ফরিদ।

নয় ওয়ার্ডের দশ কেন্দ্রে ২২ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হজার ৯০৫ জন ভোটার। শতকরা ভোট পড়েছে ৭১ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত