আদালতে অন্যের হাজিরা দিতে এসে ধরা ৩ প্রতারক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১ এএম

মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে একটি মামলায় অন্য মানুষের সাজানো মিথ্যা হাজিরা দিতে এসে ধরা পড়লেন তিন প্রতারক।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে আসেন মাদারীপুরের ডাসার থানার একটি মামলার তিন আসামি দক্ষিণ ধুয়াশার গ্রামের হাশেম আকনের ছেলে মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও আরোজ খানের ছেলে মনির খান।

এ সময় আদালত আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনজনের মধ্যে একজন সঠিকভাবে বলতে না পারায় বিচারকের সন্দেহ হয়।

এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি শাহিন আকন, সাইফুল আকন দুই ভাই এবং সালাম আকন তাদের বাবা বলে দাবি করেন।

আসামি শাহিন আকনকে তার নাম লিখতে বললে তিনি নাম মনির লিখেন। পরবর্তীতে আসামিরা প্রকাশ্য আদালতে জানান- আসামি সালাম আকন ও সাইফুল আকন তাকে (মনিরকে) শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছে এবং হাজির করেছে।

এ ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ ওই তিনজনকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। আদেশের পর সন্ধ্যায় ওই তিনজনকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত