পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান হায়দার আহমেদ খানের সভাপতিত্বে সভায় পরিচালক পর্ষদের সদস্যরাসহ শেয়ারহোল্ডাররা অনলাইনে সংযুক্ত ছিলেন। সভায় ২০১৯-২০ অর্থবছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ ছাড়াও পরিচালকম-লীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভায় মোহাম্মদ আলী খোকন কোম্পানির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। বিজ্ঞপ্তি।
×
