কুমিল্লায় শেখ কামাল

ক্রীড়াপল্লী ও স্পোর্টস একাডেমি উদ্বোধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৭ এএম

কুমিল্লার গোমতী নদীর তীরে শেখ কামাল ক্রীড়াপল্লী ও স্পোর্টস একাডেমি উদ্বোধন করা হয়েছে। শেখ কামাল ক্রীড়াপল্লীতে নিয়মিত অনুশীলনের জন্য ফুটবল, ক্রিকেটসহ সবকটি ডিসিপ্লিনের জন্য মাঠ তৈরি করা হবে।

আর স্পোর্টস একাডেমিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে।

গতকাল বুধবার সকালে ‘কুমিল্লা স্পোর্টস একাডেমি’ ও শেখ কামাল ক্রীড়াপল্লীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

টিক্কাচর শুভপুর এলাকাঘেঁষা পাঁচথুবি ইউনিয়নের কুমিল্লা গোমতী নদীর তীরে ১০ একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে এ বিশাল খেলার মাঠ ও একাডেমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত