ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯-এর আওতায় ‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি’ ক্যাম্পেইনে সৃষ্টিশীল ও মনোগ্রাহী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগানোয় ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ওয়ালটন করপোরেট অফিসে ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ইডি মো. রায়হান, আনিসুর রহমান মল্লিক, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান ও আল ইমরান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন প্রমুখ। বিজ্ঞপ্তি
