২ গোল করেও আতলেতিকোকে জেতাতে পারলেন না সুয়ারেজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৯ এএম

দুই বার জালের দেখা পেয়েও স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে জেতাতে ব্যর্থ হয়েছেন লুইস সুয়ারেজ।

সোমবার রাতে নিজেদের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মাদ্রিদ।

এদিন ১৩ মিনিটের সময় এগিয়ে যায় সেল্টা। গোল করেন মিনা লোরেঞ্জো। সুয়ারেজ দলকে সমতায় ফেরান ৪৫তম মিনিটে। বিরতি থেকে ফিরে ৫০ মিনিটের সময় তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন।

আতলেতিকো যখন ১৭তম লিগ ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে, তখন ফেরেরা গোল করে সমতা টানেন। ৮৯ মিনিটের এই গোলের পর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আতলেতিকো।

চলতি মৌসুমে লিগে মাত্র একটি ম্যাচে হারা আতলেতিকো ৮ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪৩ পয়েন্ট। মেসিরা ম্যাচও একটি বেশি খেলেছেন।

গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে আতলেতিকোতে নাম লেখানো সুয়ারেজ ১৬ গোল করে লিগের টপ স্কোরার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত